শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৯:৩০ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের কাছ থেকে ১২টি যুদ্ধবিমান কেনার চুক্তি আলোচনা বাতিল করল আর্মেনিয়া

ঢাকা পোস্ট: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত শনিবার বিধ্বস্ত হয় ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস। দুবাইয়ে এয়ার শোতে প্রদর্শনীর সময় এ দুর্ঘটনা ঘটে। এতে বিমানটির পাইলট নমাংশ সিয়াল নিহত হন।

এ ঘটনার পর ভারতের থেকে তেজস যুদ্ধবিমান কেনা থেকে সরে গেছে আর্মেনিয়া। দেশটি নয়াদিল্লি থেকে ১ দশমিক ২ বিলিয়ন ডলারে ১২টি তেজস কেনার পরিকল্পনা করছিল। এর অংশ হিসেবে ভারত সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছিল। কিন্তু এখন আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে আর্মেনিয়া।

গত বুধবার (২৬ নভেম্বর) এ তথ্য জানায় ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

ভারত ১৯৮২ সাল থেকে তেজস যুদ্ধবিমান বানানো শুরু করে। দেশটির অস্ত্র আমদানি ও রপ্তানি উভয় দিকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরিকল্পনা রয়েছে।

ভারতীয় বিমানবাহিনীতে থাকা মিগ-২১ যুদ্ধবিমানগুলোর জায়গায় নতুন যুদ্ধবিমান যুক্তের পরিকল্পনার অংশ হিসেবে তেজস উৎপাদন শুরু করে ভারত। কিন্তু প্রথম উৎপাদন থেকে মাত্র ৪০টি বিমান পেয়েছে দেশটির বিমানবাহিনী।

এখন এ১ নামে ৯৭টি নতুন উন্নত ভার্সনের তেজস বানানোর কাজ শুরু হচ্ছে। এই নতুন বিমানগুলোতে পশ্চিমা বিমানের আদলে তৈরি করা দেবে। এতে কারিগরি সহায়তা দেবে ইসরায়েল।

সূত্র: জেরুজালেম পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়