শিরোনাম
◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৯ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্দুকধারীদের নির্বিচার গুলি, দক্ষিণ আফ্রিকায় শিশুসহ অন্তত ১২ জন নিহত

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়া নগরীর কাছে একটি বারে বন্দুকধারীদের গুলিতে তিন বছরের এক শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে। দেশটির পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিসের মুখপাত্র আথলেন্ডা ম্যাথে জানান, প্রিটোরিয়া থেকে প্রায় ১৮ কিলোমিটার পশ্চিমে সলসভিল টাউনশিপের একটি বারে চালানো এ হামলায় মোট ২৫ জনকে গুলি করা হয়। আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশু, ১২ বছর বয়সী এক ছেলে ও ১৬ বছর বয়সী এক কিশোরী রয়েছে।

ম্যাথে বলেন, শনিবার ভোর প্রায় সাড়ে ৪টার দিকে একটি হোস্টেলের ভেতরে থাকা একটি ‘অনিবন্ধিত বারে’ তিনজন বন্দুকধারী হঠাৎ ঢুকে নির্বিচারে গুলি ছুড়তে থাকে। ঘটনাস্থলে কয়েকজন পুরুষ পানাহার করছিলেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত বন্দুকধারীদের ধরতে ইতোমধ্যে ব্যাপক অভিযান শুরু হয়েছে। তবে এখনো হামলার কারণ বা উদ্দেশ্য জানা যায়নি।

প্রসঙ্গত, আফ্রিকার শিল্পোন্নত দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকা। দেশটি দীর্ঘদিন ধরেই সংগঠিত অপরাধচক্র, দুর্নীতি ও গ্যাং সহিংসতার সঙ্গে লড়ছে। পুলিশের হিসাবে, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে প্রতিদিন গড়ে ৬৩ জন খুন হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়