শিরোনাম
◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৫ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে ভয়াবহ ভূমিকম্প, সুনামির সতর্কতা

জাপানে ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) সমুদ্র উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবারের ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২। সংস্থাটি জানায়, ভূমিকম্পটি আওমোরি ও হোক্কাইডোর উপকূলের কাছে সংঘটিত হয়েছে।

এর ফলে জাপানের উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। ওই অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো নিরাপত্তা পরীক্ষা চালাচ্ছে বলে জানিয়েছে জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে।

ভূমিকম্পের তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়