শিরোনাম
◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৪০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে বাংলাদেশি নাবিকসহ ১০ জন উদ্ধার

বুলগেরিয়ার জলসীমায় বিকল হয়ে পড়ে থাকা একটি জাহাজে চারদিন ধরে আটকে থাকা এক বাংলাদেশিসহ ১০ জন নাবিককে হেলিকপ্টারযোগে উদ্ধার করেছে বুলগেরিয়ান কোস্ট গার্ড। 

সোমবার (৮ ডিসেম্বর) ও তার আগের দিন মিলিয়ে টানা দুই দিনের অভিযানে নাবিকদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাবিকদের সংগঠন বাংলাদেশ মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমও)-এর সাধারণ সম্পাদক ক্যাপ্টেন সাখাওয়াত হোসেন। 

তিনি জানান, উদ্ধার হওয়া বাংলাদেশি নাবিকের নাম মাহফুজুর রহমান। তার বাড়ি নরসিংদী জেলায়। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটির এক নাবিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রবিবার বুলগেরিয়ান কোস্ট গার্ড অসুস্থ নাবিকসহ তিনজনকে হেলিকপ্টারযোগে উদ্ধার করে। পরদিন সোমবার মাহফুজুর রহমানসহ বাকি সাতজনকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকে পড়া নাবিকদের বিষয়টি বাংলাদেশ মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুলগেরিয়ান কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর কৃষ্ণসাগরে তেল পরিবহনকারী জাহাজ এমটি কায়রোস ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়। ওই জাহাজে চার বাংলাদেশিসহ মোট ২৫ জন নাবিক ছিলেন। হামলার পর জীবিত নাবিকদের উদ্ধার করে তুরস্ক কোস্ট গার্ড। উদ্ধার হওয়া বাংলাদেশি নাবিকদের মধ্যে তিনজন চিকিৎসা শেষে দেশে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন।

এদিকে উদ্ধার হওয়া ২৫ জন নাবিকের মধ্যে বাংলাদেশি নাবিক মাহফুজসহ ১০ জনকে পরবর্তীতে জাহাজটি উদ্ধার ও নিরাপদে তীরে নেওয়ার উদ্দেশ্যে আবারও জাহাজে পাঠানো হয়। তারা ইস্তাম্বুলের অ্যাংকরেজ এলাকায় অবস্থান করছিলেন। 

তবে গত ৪ ডিসেম্বর বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি ভাসতে ভাসতে বুলগেরিয়ার উপকূলে চলে যায়। হামলার ঘটনায় জাহাজটির ইঞ্জিন সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। অচল জাহাজটিতে নাবিকরা চরম বিপদের মধ্যে ছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশি নাবিক মাহফুজুর রহমান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়