শিরোনাম
◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৩ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইলন মাস্কের এক্সকে জরিমানা করায় ইউরোপীয় ইউনিয়নের তীব্র সমালোচনা করলেন ট্রাম্প

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে (সাবেক টুইটার) জরিমানা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৮ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তীব্র সমালোচনা করেছেন। 

ইইউর প্রযুক্তি নিয়ন্ত্রকদের এই পদক্ষেপকে তিনি জঘন্য বলে মন্তব্য করেছেন। অনলাইন কনটেন্টের নিয়মকানুন ভঙ্গ করার দায়ে ইইউর প্রযুক্তি নিয়ন্ত্রকেরা গত শুক্রবার এক্সকে ১৪ কোটি ডলার জরিমানা করেন।

এ ঘটনার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইউরোপ ‘কিছুটা ভুল পথে এগোচ্ছে। এটি খুব খারাপ, সেখানকার জনগণের জন্য খুবই খারাপ। আমরা চাই না ইউরোপ এতটা বদলে যাক।’ 

তিনি আরও বলেন, ‘আমি বুঝতে পারছি না, তারা এটা কীভাবে করল। ইউরোপকে আরও বেশি সতর্ক থাকতে হবে।’ ট্রাম্প জানিয়েছেন, সোমবার রাতের মধ্যেই তিনি এই জরিমানার পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখতে চান। মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেছেন যে, এ বিষয়ে সাহায্যের জন্য ইলন মাস্ক তাঁর সঙ্গে যোগাযোগ করেননি।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়