শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ১২:০৯ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ প্রেম লুকোতে ১০ তলা থেকে ঝুলে তরুণীর ‘স্পাইডারম্যান’ স্টান্ট! ভাইরাল ভিডিওতে শিউরে উঠছে নেটদুনিয়া

প্যান্ট পরতে পরতে প্রেমিকাকে বারান্দা দিয়ে বের করে দেন আতঙ্কিত প্রেমিক

চীনের গুয়াংডং প্রদেশে ঘটেছে রোমহর্ষক এক ঘটনা—অবৈধ প্রেমের সম্পর্ক লুকাতে ১০ তলা ভবনের বারান্দা থেকে ঝুলে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন এক তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

ঘটনাটি ঘটেছে গত ৩০ নভেম্বর। জানা যায়, প্রেমিকের স্ত্রী বাসায় না থাকায় ওই তরুণী প্রেমিকের ফাঁকা ফ্ল্যাটে যান। ঠিক সেই সময় হঠাৎ বাসায় ফিরে আসেন প্রেমিকের স্ত্রী। বিপাকে পড়ে প্রেমিক দ্রুত তার প্রেমিকাকে বারান্দা দিয়ে নিচে নামতে বলেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, খালি গায়ে তড়িঘড়ি করে পোশাক পরতে থাকা প্রেমিক তার প্রেমিকাকে বারান্দার বাইরে ঠেলে দিচ্ছেন। এরপর তরুণী জীবনের ঝুঁকি নিয়ে ভবনের দেয়াল ঘেঁষে নেমে আসার চেষ্টা করেন। হাতে জলের পাইপ, পায়ের ভর কেবল জানালার কার্নিশ—দৃশ্যটি যেন বাস্তবের ‘স্পাইডারম্যান’!

এ সময় পাশের ভবনের এক বাসিন্দা বিষয়টি টের পেয়ে জানালার কাচ খুলে তরুণীকে ভেতরে টেনে নেন এবং বাঁচান নিশ্চিত মৃত্যুর হাত থেকে।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় নানা প্রতিক্রিয়া। কেউ তরুণীর শারীরিক সক্ষমতাকে ‘মার্ভেল হিরো’-দের সঙ্গে তুলনা করছেন, আবার কেউ সমালোচনা করছেন ‘ভীতু’ প্রেমিকের আচরণ নিয়ে। অনেকেই বলছেন—এক মুহূর্তের ভুলেই ঘটতে পারত বড় ধরনের দুর্ঘটনা।

অবশ্য যে যাই বলুক, হাড়হিম করা এই দৃশ্য এখন ইন্টারনেটের হট টপিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়