শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৪ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে এ ভূ-কম্পন আঘাত হানে বলে খবর পাওয়া গেছে। 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই ভূমিকম্পের এ খবর দিয়েছে।

ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  এক পোস্টে এনসিএস জানিয়েছে, রাত ২টা ২১ মিনিটে (মিয়ানমারের স্থানীয় সময়) এ ভূমিকম্প আঘাত হানে। 

এএনআই বলছে, এর আগে সোমবার একই অঞ্চলে ৩.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এদিকে সামাজিক মাধ্যমে কেউ কেউ দাবি করেছে যে মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্প বাংলাদেশের চট্টগ্রাম, রাঙামাটিতেও অনুভূত হয়েছে। তবে এমন দাবির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়