শিরোনাম
◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৫ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান, ভিডিও ভাইরাল

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহরে সড়কে চলন্ত একটি গাড়ির ওপর আছড়ে পড়েছে ছোট আকারের একটি উড়োজাহাজ। গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গাড়ির চালক সামান্য আহত হয়েছেন। গাড়ির ওপর বিমান আছড়ে পড়ার ভিডিও ইতোমধ্যে এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশ কর্মকর্তারা জানান, সোমবার সন্ধ্যায় কোকোয়ার আই–১৯ মহাসড়কে জরুরি অবতরণের সময় একটি টয়োটা ক্যাম্রি গাড়ির ওপর পড়ে বিমানটি। গাড়িটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সী এক নারী। বিমানটিতে ছিলেন চালক ও একজন যাত্রী—দুজনেরই বয়স ২৭ বছর।

দুর্ঘটনার পরপরই গাড়ি ও বিমান থেকে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল সূত্রে জানা গেছে, গাড়িচালক নারী সামান্য আহত হয়েছেন, আর বিমানের চালক ও যাত্রী অক্ষত রয়েছেন।

পুলিশ কর্মকর্তারা আরও জানান, ইঞ্জিনে সমস্যার কারণে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। তার পরিকল্পনা ছিল মহাসড়কের পাশে ফাঁকা ঝোপ এলাকায় অবতরণ করার। কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় গাড়ির ওপরে আছড়ে পড়ে উড়োজাহাজটি। সূত্র: এবিসি নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়