শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৫:০৭ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশসহ ৪ দেশে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা

বাংলাদেশসহ চারটি গ্রীষ্মমণ্ডলীয় দেশে ভ্রমণকারী মার্কিন নাগরিকদের জন্য লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে নিষেধাজ্ঞায় বলা হয়েছে, এসব দেশে অনিরাময়যোগ্য মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এই তথ্য জানায়। খবর ফক্স নিউজের।

সিডিসি জানিয়েছে, এই সতর্কতা কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে কার্যকর থাকবে। প্রতিষ্ঠানটি এসব অঞ্চলে ভ্রমণকারীদের উন্নত সতর্কতা (Enhanced Precautions) অনুসরণের পরামর্শ দিয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ছিকুনগুনিয়ার কোনো নিরাময় নেই, তবে রোগটি টিকা–প্রতিরোধযোগ্য। আক্রান্ত এলাকায় ভ্রমণের আগে টিকা গ্রহণের সুপারিশ করা হয়েছে। রোগটির সাধারণ উপসর্গের মধ্যে আছে জ্বর এবং তীব্র জয়েন্ট ব্যথা, যা অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদে স্থায়ী হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে যে, কিছু রোগীর অবস্থা এতটাই গুরুতর হতে পারে যে অঙ্গহানি, তীব্র জটিলতা এবং মৃত্যুর ঝুঁকি তৈরি হয়, ফলে হাসপাতালে ভর্তির প্রয়োজন দেখা দিতে পারে।

ডব্লিউএইচও প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বিশ্বব্যাপী ৪ লাখ ৪৫ হাজার সন্দেহভাজন ও নিশ্চিত ছিকুনগুনিয়া কেস এবং ১৫৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশেও রোগটির ঝুঁকি বাড়ছে। একই সময়ে ঢাকায় ৭০০ সন্দেহভাজন কেস রিপোর্ট হয়েছে। চীনের গুয়াংডং প্রদেশে এখন পর্যন্ত ১৬ হাজার স্থানীয়ভাবে সংক্রমিত কেস শনাক্ত হয়েছে—যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রাদুর্ভাব।

এ ছাড়া সিডিসি সতর্ক করেছে, ব্রাজিল, কলম্বিয়া, ভারত, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও থাইল্যান্ডে ভ্রমণকারী মার্কিন নাগরিকরাও ছিকুনগুনিয়া সংক্রমণের বর্ধিত ঝুঁকিতে থাকতে পারেন। সূত্র: ফক্স নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়