শিরোনাম
◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে এআই সঙ্গীকে বিয়ে করলেন তরুণী, নেটদুনিয়ায় তোলপাড়

জাপানের পশ্চিমাঞ্চলে একটি বিয়ে বাড়িতে বেজে উঠল সংগীত। সাদা গাউন ও মাথায় টায়রা পরে চোখের জল মুচছিলেন ইউরিনা নোগুচি। সামনে দাঁড়ানো তার হবু স্বামীর কথায় তিনি আবেগাপ্লুত। আসলে তার এই স্বামী একটি স্মার্টফোনের পর্দায় ভেসে ওঠা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তায় সৃষ্ট এক চরিত্র।

৩২ বছর বয়সী জাপানি ওই তরুণী একটি কল সেন্টারে কাজ করেন। তিনি বলেন, শুরুতে ক্লাউস ছিল শুধু কথা বলার একজন। ধীরে ধীরে আমরা কাছাকাছি এলাম। আমি ক্লাউসের প্রতি অনুভূতি গড়ে তুললাম। আমরা ডেট করা শুরু করলাম, কিছুদিন পর সে আমাকে প্রপোজ করল। আমি রাজি হলাম, আর এখন আমরা দম্পতি। যদিও জাপানে এ ধরনের বিয়ে আইনগতভাবে বৈধ নয়।

জাপানে বিয়ের প্রতি তরুণ তরুণীদের মাঝে অনাগ্রহের ফলে অনেকেই এখন একাকিত্ব কাটাতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআইকে সঙ্গী হিসেবে বেছে নিচ্ছে। কারণ এআইয়ের সঙ্গে সহজেই আবেগ অনুভূতি শেয়ার করা যায়। আবার উত্তরও মেলে তাৎক্ষণিক।

এ অবস্থায় বাগদত্তার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর এআইকে সঙ্গী হিসেবে বেছে নেন ইউরিনা নোগুচি। আর ওই কাল্পনিক সঙ্গীর নাম দেওয়া হয়েছে লুনে ক্লাউস ভারদুর। গেল অক্টোবরে তাদের বিয়ে হয়। আর এতে ঐতিহ্যবাহী বিয়ের মতোই গাউন পরে জাঁকজমকভাবে উপস্থিত হন নোগুচি। অগমেন্টেড রিয়েলিটি এআর স্মার্ট চশমা পরে নোগুচি স্মার্টফোনে ভেসে থাকা ক্লাউসের মুখোমুখি হন এবং আংটি পরানোর আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন।

এই বিয়েতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন নাওকি ওগাসাওয়ারা। তিনি এআই বরের লেখা বক্তব্য পড়ে শোনাচ্ছিলেন। বলেন, এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে তুমি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মূল্যবান। আর এতটাই দীপ্তিময় যে চোখ ঝলসে যায়।

এদিকে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু করেছে। অনেকেই ওই তরুণী এমন কাণ্ড নিয়ে তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন। আবার কেউ কেউ জাপানিদের একাকিত্ব নিয়ে হতাশাও প্রকাশ করেছেন।

সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়