শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪০ লাখ লিটার চোরাই জ্বালানিসহ পারস্য উপসাগরে বিদেশি জাহাজ আটক করল ইরান

পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে আরেকটি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নৌবাহিনী। বুধবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের। 

আইআরজিসি জানিয়েছে, তাদের নৌবাহিনী একটি নিখুঁত অভিযানের মাধ্যমে প্রায় ৪০ লাখ লিটার চোরাই জ্বালানি বহনকারী জাহাজটি আটক করতে সক্ষম হয়।

তদের দাবি,  ১৬ জন বিদেশি নাবিক বহনকারী ওই জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করে পালানোর চেষ্টা করছিল, এমন সময় সেটি জব্দ করা হয়।

পারস্য উপসাগরে আইআরজিসির প্রথম নৌ অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস গোলামশাহি স্থানীয় ইরানি গণমাধ্যমকে বলেন, ‘আইআরজিসির নৌবাহিনী একটি বড় জ্বালানি ট্যাংকারে সন্দেহজনক তৎপরতা শনাক্ত করে। গোয়েন্দা তদন্তে জানা যায়, ট্যাংকারটি ছোট ছোট নৌযান থেকে ৪০ লাখ লিটারের বেশি চোরাই জ্বালানি সংগ্রহ করেছিল এবং পারস্য উপসাগরের বাইরে বড় জাহাজে তা হস্তান্তরের পরিকল্পনা ছিল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়