শিরোনাম
◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪০ সকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি বছর ১১ হাজার ভারতীয়কে ফেরত পাঠাল সৌদি আরব

ভারতীয়দের হাতে হাতকড়া ও পায়ে শিকল দিয়ে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া ছিল এ বছরের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হাজার হাজার ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। তবে ভারতীয়দের ফেরত পাঠানোর দিকে সবচেয়ে এগিয়ে আছে সৌদি। 

২০২৫ সালে বিদেশ থেকে ভারতীয়দের দেশে ফেরত পাঠানো নিয়ে প্রকাশিত নতুন তথ্যে এমনটা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্র নয়, বরং সৌদি আরব থেকেই সবচেয়ে বেশি ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০২৫ সালে ৮১টি দেশ থেকে ২৪ হাজার ৬০০ ভারতীয়কে ফেরত পাঠানো হয়ছে। এরমধ্যে সৌদি থেকে পাঠানো হয়েছে সর্বোচ্চ ১১ হাজার জনকে। অপরদিকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে ৩ হাজার ৮০০ ভারতীয়কে। যাদের বেশিরভাগ সেখানে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। এই সংখ্যাটি গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

এছাড়া মিয়ানমার থেকে ১ হাজার ৫৯১ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ১ হাজার ৪৬৯ জন, বাহরাইন থেকে ৭৬৪ জন, মালয়েশিয়া থেকে ১ হাজার ৪৮৫ জন, থাইল্যান্ড থেকে ৪৮১ জন এবঙ কম্বোডিয়া থেকে ৩০৫ জনকে ফেরত পাঠানো হয়েছে।

মধ্যপ্রাচ্য থেকে যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ ভিসার মেয়াদের বেশি সময় থাকছিলেন, অনেকের কাজের অনুমতি ছিল না এবং কেউ কেউ শ্রমনীতি ভঙ্গ করেছেন। অপরদিকে মিয়ানমার ও কম্বোডিয়ার মতো দেশগুলোতে সাইবার খাতে অবৈধভাবে কাজ করতে গিয়ে ধরা পড়েছিলেন এসব ভারতীয়। এরপর তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়