শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৭:২০ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদিকে ভালো মানুষ বলেও শুল্ক বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের

রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখলে শুল্ক বৃদ্ধি করা হবে বলে ভারতকে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৪ জানুয়ারি) ট্রাম্প সাংবাদিকদের বলেন, রাশিয়ার তেল আমদানির বিষয়ে তাকে খুশি রাখা ভারতের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি উল্লেখ করেন, 'প্রধানমন্ত্রী মোদি খুব ভালো মানুষ। তিনি একজন ভালো মানুষ। তিনি জানতেন আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ। তারা বাণিজ্য করে এবং আমরা খুব দ্রুত তাদের ওপর শুল্ক বাড়াতে পারি।'

ভেনেজুয়েলার ওপর মার্কিন হামলা তেলের বিষয়টিকে আবারও ভূ-রাজনীতির সামনে এনেছে। ভেনেজুয়েলার বিশাল তেলের মজুদ রয়েছে- যার মোট পরিমাণ ৩০৩ বিলিয়ন ব্যারেলেরও বেশি। এটি বর্তমানে বিশ্বের বৃহত্তম প্রমাণিত মজুদ।

সম্প্রতি ট্রাম্প এবং মোদির মধ্যে টেলিফোনে কথোপকথন হয়েছে। উভয় নেতা চলমান শুল্ক-সম্পর্কিত উত্তেজনা সত্ত্বেও দ্বিপাক্ষিক বাণিজ্যের গতি বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

মোদীর সাথে কথোপকথনের মাত্র কয়েক দিন আগে ট্রাম্প ভারতীয় চাল আমদানিতে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। হোয়াইট হাউসের একটি গোলটেবিলে একজন মার্কিন কৃষক প্রতিনিধির অভিযোগ উত্থাপনের পর এই সতর্কবার্তা জারি করা হয়। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়