শিরোনাম
◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প! ◈ চার দিন শূন্যরেখায় আটকে থাকার পর ১২ জনকে ফেরত নিল ভারত ◈ ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যে নতুন নির্দেশনা দিয়েছে আইভ্যাক ◈ সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বাতিল হচ্ছে! ◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৮:০৪ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের রাফাল ভূপাতিত করা সেই পিএল-১৫ মিসাইলের সক্ষমতা আরও বাড়াল চীন

চীনের তৈরি অত্যাধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য পিএল-১৫ মিসাইলের সক্ষমতা ও পাল্লা আরও বৃদ্ধি করেছেন দেশটির বিজ্ঞানীরা। এই শক্তিশালী মিসাইল ব্যবহার করে গত বছর এক আকাশযুদ্ধে ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানকে ভূপাতিত করেছিল পাকিস্তানের জে-১০সিই ফাইটার জেট।

সম্প্রতি চীনের প্রতিরক্ষা শিল্পের শীর্ষ ১০টি খবরের তালিকায় এই সাফল্যের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এতে বলা হয়, চীনা বিজ্ঞানী ফ্যান হুইতাও এবং তার বিশেষ গবেষক দলের নিরলস প্রচেষ্টায় এই মিসাইল প্রযুক্তি চতুর্থ প্রজন্মে উন্নীত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংক্ষিপ্ত এক সংঘাত চলাকালীন পাকিস্তান বিমান বাহিনীর জে-১০সিই যুদ্ধবিমান থেকে ছোঁড়া পিএল-১৫ই (রপ্তানি সংস্করণ) মিসাইলটি ভারতীয় রাফাল জেটকে আঘাত করতে সক্ষম হয়। এটি ছিল চীনের এই অত্যাধুনিক মিসাইল ও যুদ্ধবিমান প্রযুক্তির সরাসরি যুদ্ধের ময়দানে প্রথম বড় কোনো সাফল্য।

এই সাফল্যের কারিগর হিসেবে পরিচিতি পেয়েছেন বিজ্ঞানী ফ্যান হুইতাও। তিনি এবং তার দল '

‘৭/১১’ (সপ্তাহের ৭ দিন, দিনে ১১ ঘণ্টা) শিডিউলে কাজ করে চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আমূল বদলে দিয়েছেন। তাদের উদ্ভাবিত এই নতুন প্রযুক্তির ফলে পিএল-১৫ মিসাইলটি এখন অনেক দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করে আঘাত হানতে সক্ষম, যা পশ্চিমা দেশগুলোর সমমানের মিসাইলের চেয়েও অনেক ক্ষেত্রে এগিয়ে।

পিএল-১৫ মিসাইলটির বিশেষত্ব হলো এর দীর্ঘ পাল্লা এবং উন্নত রাডার সিস্টেম। এটি আর্লি ওয়ার্নিং সিস্টেমের সাথে যুক্ত হয়ে অনেক আগেই শত্রু বিমানকে শনাক্ত করতে পারে। ফলে প্রতিপক্ষ কিছু বুঝে ওঠার আগেই এটি ‘ফার্স্ট স্ট্রাইক’ বা প্রথম আঘাত হানতে সক্ষম।

বেইজিংয়ের পক্ষ থেকে এই ঘোষণা মূলত পশ্চিমা প্রযুক্তির বিপরীতে চীনের সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই সাফল্যের মাধ্যমে চীন আন্তর্জাতিক অস্ত্র বাজারে তাদের যুদ্ধবিমান ও মিসাইলের শক্ত অবস্থান আরও পাকাপোক্ত করল। সূত্র: এসসিএমপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়