শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে কোন দেশে কত ঘণ্টা রোজা?

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি থেকে। ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর হওয়ার সম্ভবনা রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই চূড়ান্ত ঘোষণা আসবে।

সৌদি আরবের প্রভাবশালী দৈনিক ওকাজ পত্রিকার বরাতে জানা গেছে, জ্যোতির্বিদরা বলছেন, ২০২৬ সালে অধিকাংশ আরব দেশে রোজার সময়কাল হবে তুলনামূলক কম। এবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা রাখতে হবে গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টার মতো। একই সঙ্গে আবহাওয়া শীতল থাকারও সম্ভাবনা রয়েছে।

রোজার সময়কাল নিয়ে বিশেষজ্ঞদের ভাষ্য, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন গড়ে এক থেকে দুই মিনিট করে সময় বাড়বে। সে হিসাবে শেষ দশকে রোজার দৈর্ঘ্য প্রথম দিকের তুলনায় কিছুটা বেশি হবে।

ভূতাত্ত্বিক ও জ্যোতির্বিদদের মতে, ভৌগোলিক অবস্থান ও অক্ষাংশের পার্থক্যের কারণে এক দেশের সঙ্গে আরেক দেশের রোজার সময়কালে স্বাভাবিকভাবেই ভিন্নতা দেখা যায়। বিশেষ করে বিষুবরেখার কাছাকাছি দেশগুলোর সঙ্গে উত্তর বা দক্ষিণ গোলার্ধের দেশগুলোর দিনের দৈর্ঘ্য ও আবহাওয়ায় বেশ পার্থক্য থাকে, যা রোজার সময়ের ওপরও প্রভাব ফেলে।


বিশেষজ্ঞরা আরও জানান, আরব দেশগুলোতে এ বছর রমজানের প্রথম দিনে রোজার সময়কাল হতে পারে প্রায় ১২ ঘণ্টা ৪০ মিনিট। যা ধীরে ধীরে বেড়ে মাসের শেষ দিকে গিয়ে প্রায় ১৩ ঘণ্টায় পৌঁছাবে।

সামগ্রিকভাবে বিশেষজ্ঞদের মূল্যায়ন, ২০২৬ সালের রমজান আগের কয়েক বছরের তুলনায় সময়কাল ও আবহাওয়ার দিক থেকে বেশ স্বস্তিদায়ক হবে। সে কারণে মুসলিম দেশগুলোতে এবারের রমজান অপেক্ষাকৃত আরামদায়ক ও সুখকর কাটবে বলে আশা করা হচ্ছে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমানসহ উপসাগরীয় দেশগুলোতে শুরুতে প্রায় ১২ ঘণ্টা ৪০ মিনিট হতে পারে, যা মাসের শেষ দিকে গিয়ে ১৩ ঘণ্টার কাছাকাছি পৌঁছাবে। শীতল আবহাওয়াও রোজা পালনে কিছুটা স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে। এসব দেশে শহরভেদে সামান্য তারতম্য থাকলেও রোজার সময় সাধারণত ১২ থেকে ১৩ ঘণ্টার মধ্যেই থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়