শিরোনাম
◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি

জাতিসংঘ ‘আর্থিক ধসের’ মুখে দাঁড়িয়ে আছে বলে সতর্ক করেছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। সদস্য রাষ্ট্রগুলোর  বকেয়া বার্ষিক চাঁদা ও অন্যান্য সমস্যার কারণে জাতিসংঘ এই ঘোর সংকটে পড়েছে। চলতি সপ্তাহের শুরুতে গুতেরেস জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে বৈশ্বিক এই সংস্থাটির গভীর আর্থিক সংকটের কথা জানিয়েছেন। বলেছেন, আগামী জুলাইয়ের মধ্যেই জাতিসংঘের অর্থ ফুরিয়ে যেতে পারে। খবর আল জাজিরার।

চিঠিতে সদস্য রাষ্ট্রগুলোকে তাদের বার্ষিক চাঁদা পরিশোধের আহ্বান জানানো হয়। প্রয়োজনে জাতিসংঘের আর্থিক ব্যবস্থাকে সংস্কারের উদ্যোগ নেয়ার কথাও বলা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে চিঠিটি সম্পর্কে জানতে চাইলে জাতিসংঘের অন্যতম মুখপাত্র ফারহান হক বলেন, ‘চাঁদা পরিশোধের বিষয়টি এখন নয়তো কখনোই নয়ের পর্যায়ে পৌঁছে গেছে।’

তিনি বলেন, ‘পূর্ববর্তী বছরগুলোর মতো কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে প্রয়োজনীয় নগদ অর্থ নেই। এই বিষয়টি নিয়ে মহাসচিব প্রতি বছরই জোরালোভাবে সতর্ক করে আসছেন।’

জাতিসংঘের আর্থিক সংকটের জন্য কোনো নির্দিষ্ট দেশকে দায়ী করেননি গুতেরেস। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের অসহযোগিতার কারণেই যে পরিস্থিতি প্রকট হয়েছে তা বলা বাহুল্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোতে ওয়াশিংটনের অর্থায়ন কমানোর উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি জাতিসংঘের ৩১ সংস্থাসহ মোট ৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন তিনি।

এসব উদ্যোগের পাশাপাশি ‘বোর্ড অব পিস’ চালু করেছেন ট্রাম্প। নতুন এই সংস্থার মাধ্যমে প্রথমে গাজা যুদ্ধ বন্ধ এবং উপত্যকাটির পুনর্গঠন প্রকল্প পরিচালনা করতে চান তিনি। পরে বিশ্বের অন্যান্য অঞ্চলেও ভূরাজনৈতিক সংকট নিরসনে এই সংস্থার মাধ্যমে ভূমিকা রাখতে চান ট্রাম্প। বিশেষজ্ঞের মতে, বিশ্ব পরিসরে জাতিসংঘকে সাইডলাইন করে দিতে পারে ট্রাম্পের বোর্ড অব পিস।

হিউম্যান রাইটস ওয়াচের জাতিসংঘবিষয়ক পরিচালক লুই শারবোনো সম্প্রতি সতর্ক করে বলেন, ‘স্থায়ী সদস্যপদের জন্য ১ বিলিয়ন ডলারের ফি নির্ধারণের বিষয়টি বিবেচনায় নিলে ট্রাম্পের বোর্ডটি একটি ‘পে-টু-প্লে’ বৈশ্বিক ক্লাবের মতোই মনে হয়। ট্রাম্পকে ১ বিলিয়ন ডলারের চেক দেয়ার বদলে সরকারগুলোর উচিত আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন, বৈশ্বিক আইনের শাসন এবং জবাবদিহিতা রক্ষার জন্য জাতিসংঘ ও অন্যান্য প্রতিষ্ঠানকে সুরক্ষায় একসঙ্গে কাজ করা।’

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মোট দেশজ উৎপাদন (জিডিপি), ঋণের পরিমাণসহ অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে বার্ষিক চাঁদার পরিমাণ নির্ধারিত হয়। জাতিসংঘের মূল বাজেটের ২২ শতাংশ আসে যুক্তরাষ্ট্র থেকে; এরপরই রয়েছে চীন, যার অবদান ২০ শতাংশ।

২০২৫ সালের শেষ নাগাদ বকেয়া চাঁদার পরিমাণ রেকর্ড ১ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানান জাতিসংঘ মহাসচিব গুতেরেস। তবে কোন দেশগুলো চাঁদা পরিশোধে গড়িমসি করছে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়