শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৬ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝ আকাশে হামলার হুমকি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

মাঝ আকাশে হেলিকপ্টার, সঙ্গে দুই কন্যা। গন্তব্যে নামার কথা ছিল। কিন্তু হঠাৎ আসে ভয়ংকর খবর—নামলেই গুলি চালানো হতে পারে।

স্থানীয় সময় সোমবার কলম্বিয়ার ক্যারিবীয় উপকূল এলাকায় এই ঘটনা ঘটে। প্রেসিডেন্ট পেত্রো নিজেই জানান, নিরাপত্তা সংস্থার কাছ থেকে তিনি খবর পান,  যে স্থানে হেলিকপ্টার নামার কথা, সেখানে হামলার পরিকল্পনা রয়েছে। এমনকি নামারজায়গায় আলোও জ্বালানো হয়নি। পরিস্থিতি বুঝে হেলিকপ্টার সেখানে নামেনি।

পরে এক মন্ত্রিসভা বৈঠকে পেত্রো বলেন, আমি খুন হওয়া এড়ানোর চেষ্টা করছি। তাই আমি ঠিক সময়ে পৌঁছাতে পারিনি। তিনি জানান, শুধু আগের রাতেই নয়, পরদিন সকালেও নির্ধারিত জায়গায় নামতে পারেননি। কারণ তখনো হামলার আশঙ্কা ছিল।

নিরাপত্তার কারণে হেলিকপ্টারটি কয়েক ঘণ্টা খোলা সমুদ্রের ওপর ঘুরতে থাকে। পরে কলম্বিয়ার নৌবাহিনীর সহায়তায় অন্য একটি নিরাপদ স্থানে অবতরণ করা হয়। এরপর তার সফর পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়।

প্রেসিডেন্ট পেত্রোর দাবি, তিনি কয়েক মাস ধরেই মাদক পাচারকারী চক্রের (ড্রাগ কার্টেল) হুমকি পাচ্ছেন। এর আগে ২০২৪ সালে তাকে হত্যাচেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি। ২০২২ সালে ক্ষমতায় আসার পর থেকেই তিনি ঝুঁকির মধ্যে আছেন বলে একাধিকবার জানিয়েছেন।

বর্তমানে দেশটিতে সহিংসতা বাড়ছে। সামনে প্রেসিডেন্ট নির্বাচন। যদিও সংবিধান অনুযায়ী পেত্রো আর দ্বিতীয়বার প্রার্থী হতে পারবেন না। এর মধ্যেই এক সিনেটর অপহরণের ঘটনাও ঘটে। পরে অবশ্য ওই সিনেটর ও তার নিরাপত্তাকর্মীরা অক্ষত অবস্থায় মুক্তি পান।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়