শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৩ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামাবাদ কারাগারের নির্মাণ শেষ হলেই সেখানে স্থানান্তর করা হবে ইমরান খানকে

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদ কারাগারের নির্মাণকাজ সম্পন্ন হলে সেখানে স্থানান্তর করা হবে। খবর সামা টিভির। 

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নকভি বলেন, ‘ইসলামাবাদ কারাগারের নির্মাণকাজ আগামী দুই মাসের মধ্যে শেষ হবে। কারাগারের ভেতরে সব ধরনের চিকিৎসা সুবিধা থাকবে। ইসলামাবাদের একটি আদালত ইমরান খানকে সাজা দিয়েছেন, তাই তাকে ইসলামাবাদ কারাগারেই স্থানান্তর করা হবে।’

এদিকে, পুলিশ লাইন্সে আয়োজিত এক পাসিং-আউট প্যারেড অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ফেডারেল পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।

তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ মোকাবিলায় আগে কোনো বিশেষায়িত বাহিনী ছিল না। তিন মাস আগে একটি কোর্স শুরু করা হয় এবং দিন-রাত পরিশ্রমের মাধ্যমে ছয় মাসের প্রশিক্ষণ কর্মসূচি মাত্র তিন মাসেই সম্পন্ন করা হয়েছে।’

নকভি বলেন, ‘প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের পেছনে যেসব কর্মকর্তা নিরলস পরিশ্রম করেছেন, তাদেরই কৃতিত্ব। ইসলামাবাদের পুলিশ প্রশিক্ষণ স্কুলগুলো আধুনিকায়ন করা হচ্ছে এবং দেশের অন্যান্য অঞ্চল থেকেও সদস্যরা এখানে এসে প্রশিক্ষণ নেবেন বলে তিনি জানান।’

তিনি আশা প্রকাশ করেন, ‘নবীন কর্মকর্তারা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সন্ত্রাসবাদ নির্মূলে ভূমিকা রাখবেন।’ পাশাপাশি সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় ইসলামাবাদের পুলিশ মহাপরিদর্শককেও তিনি অভিনন্দন জানান।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়