শিরোনাম
◈ স্প্যানিশ ঝড় সামলে বিশ্বকাপে রূপকথার সূচনা কেপ ভার্দের ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪১ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়াকে চাপ না দিয়ে কেবল ইউক্রেনকেই ছাড় দিতে বলছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

যুক্তরাষ্ট্র রাশিয়াকে চাপ না দিয়ে কেবল ইউক্রেনকেই ছাড় দিতে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে জেলেনস্কি সার্বভৌমত্বের বিষয়ে ছাড় না দেওয়ার বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জেলেনস্কি অভিযোগ করেন, চলমান যুদ্ধ বন্ধের আলোচনায় যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বারবার ইউক্রেনকেই বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়ার অনুরোধ জানাচ্ছে, কিন্তু আগ্রাসনকারী রাশিয়ার ওপর পর্যাপ্ত চাপ সৃষ্টি করছে না। 

তিনি বলেন, শান্তি স্থাপনের প্রক্রিয়ায় পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নমনীয় হওয়ার যে পরামর্শ দিচ্ছে, তা অনেক ক্ষেত্রেই একপাক্ষিক হয়ে যাচ্ছে।

জেলেনস্কি বলেন, আমেরিকা এবং অন্যান্য অংশীদাররা আমাদের কাছে বারবার জানতে চায় যে, আমরা কী কী ছাড় দিতে পারি। কিন্তু আমি তাদের জিজ্ঞাসা করতে চাই যে, আপনারা রাশিয়ার কাছ থেকে কী ছাড় আদায় করেছেন? পুতিনকে থামানোর জন্য আপনারা কী নির্দিষ্ট পদক্ষেপ নিয়েছেন? 

ইউক্রেনীয় প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, ভূখণ্ডগত অখণ্ডতা এবং দেশের সার্বভৌমত্বের বিষয়ে কোনো প্রকার আপস করা সম্ভব নয়। তিনি মনে করেন, ইউক্রেনকে ছাড় দিতে বাধ্য করা মানে রাশিয়ার আগ্রাসনকে এক প্রকার স্বীকৃতি দেওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়