শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৩৫ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের নতুন তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। হেনলি পাসপোর্ট ইনডেক্সে এর আগের সবশেষ তালিকার মতো নতুন তালিকায়ও এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর। আর যৌথভাবে দুই নম্বরে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।

এবারের সূচকে আগের চেয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশের পাসপোর্ট। শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৩তম, যা আগের সূচকে ছিল ৯৫তম।

সূচক অনুযায়ী, তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত। তালিকার চতুর্থ অবস্থানে আছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ড।


পঞ্চম স্থানে আছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। হাঙ্গেরি, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পোল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া আছে ষষ্ঠ অবস্থানে।

সপ্তম স্থানে আছে ৬টি দেশ। সেগুলো হলো- অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, লাতভিয়া ও যুক্তরাজ্য।

এছাড়াও দক্ষিণ এশিয়ার দেশ ভারত ৭৫, পাকিস্তান ৯৭, আফগানিস্তান ১০১ ও শ্রীলঙ্কা ৯১তম স্থানে রয়েছে।

উল্লেখ্য, এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে ভিসা বিধিনিষেধ কতটুকু কম এবং সীমান্তে কত কম সময় অপেক্ষা করতে হয়; এমন সুবিধার ওপর ভিত্তি করেই শক্তিশালী পাসপোর্টের এই বৈশ্বিক তালিকা তৈরি করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়