শিরোনাম
◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:০৬ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবিতে দেখা মিলল রমজানের চাঁদ!

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শাবান মাসের চাঁদের একটি ছবি ধারণ করা হয়েছে। ছবিটি তুলেছে আল খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি।

স্থানীয় সময় সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে ছবিটি তোলা হয় বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার।

অবজারভেটরির তথ্য অনুযায়ী, ছবি ধারণের সময় সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি।

পর্যবেক্ষণ বিশ্লেষণে আরও জানানো হয়, তখন চাঁদের বয়স ছিল ‘নেগেটিভ ৩৩ ঘণ্টা ৩৭ মিনিট’। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এর অর্থ হলো, চাঁদ তখনও নতুন চাঁদের পর্যায়ে প্রবেশ করেনি; অর্থাৎ জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ বা কনজাংশনের আগের সময়কে নির্দেশ করে এই হিসাব।

উল্লেখ্য, শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি রমজান মাস শুরুর সম্ভাব্য সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামী বর্ষপঞ্জি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় শাবানের ২৯ বা ৩০ দিন পূর্ণ হওয়ার পর রমজান মাসের শুরু হয়।

এদিকে, পবিত্র রমজান মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ফতোয়া কাউন্সিল। নির্ধারিত সময়ে আকাশ পর্যবেক্ষণ করে চাঁদ দেখা গেলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কমিটিকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশটির ‘মুন সাইটিং’ কমিটির বৈঠক হবে। সেই বৈঠকে মাগরিবের নামাজের পর বিভিন্ন মানমন্দিরের রিপোর্ট এবং জনসাধারণের দেওয়া তথ্য পর্যালোচনা করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়