শিরোনাম
◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে রোজা না রাখায় নাইজেরিয়ায় নারীসহ ৯ জন গ্রেপ্তার

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ কানো রাজ্যে রোজা না রাখার অভিযোগে নারীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে ইসলামিক পুলিশ। রমজান মাসের প্রথম দিনেই তাদের প্রকাশ্যে খাবার খেতে দেখা যায় বলে অভিযোগ করা হয়েছে।

‘হিসবাহ’ নামে পরিচিত ইসলামিক পুলিশ প্রতি বছর রমজান মাসে মুসলমানরা রোজার বিধি মেনে চলছেন কি না তা তদারকির জন্য ক্যাফে, রেস্তোরাঁ ও বাজারে অভিযান চালায়। তবে কানোর যেসব এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টান বাস করেন, সেখানে কিছু প্রতিষ্ঠান খোলা থাকে।

হিসবাহর ডেপুটি কমান্ডার জেনারেল মুজাহিদ আমিনুদ্দিন বিবিসিকে জানিয়েছেন, রমজান শুরু হয়েছে—এ কথা জানতেন না বলে দাবি করলেও ওই ৯ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ ও দুইজন নারী।

তিনি বলেন, ‘তাদের হেফাজতে নেওয়া হয়েছে। আমরা তাদের রোজার গুরুত্ব, নামাজ আদায়ের নিয়ম, কোরআন পাঠ এবং একজন ভালো মুসলিম হওয়ার বিষয়ে শিক্ষা দেব।’

তাদের কবে মুক্তি দেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়। অতীতে এ ধরনের ঘটনায় আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে মুক্তির পর পুরো মাস রোজা পালনের বিষয়ে নিশ্চয়তা নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, দুই দশকের বেশি সময় আগে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের ১২টি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ রাজ্যে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়া আইন কার্যকর করা হয়। কানো রাজ্যে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়া আইনও কার্যকর রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়