শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪২ সকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় ৫ হাজার সেনার জন্য ঘাঁটি নির্মাণের মার্কিন পরিকল্পনা ফাঁস

পার্সটুডে- গার্ডিয়ান পত্রিকা গাজায় পাঁচ হাজার সেনার জন্য একটি সামরিক ঘাঁটি নির্মাণের মার্কিন পরিকল্পনা সম্পর্কে তথ্য প্রকাশ করেছে, যা "গাজা শান্তি পরিষদ" সম্পর্কিত চুক্তির নথি থেকে পাওয়া গেছে।

গার্ডিয়ান পত্রিকার রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প প্রশাসন গাজায় ৩৫০ হেক্টরের বেশি আয়তনের একটি সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে; যা "গাজা শান্তি পরিষদ" নামে একটি বহু-জাতীয় বাহিনীর পরিচালনা কেন্দ্র হিসেবে কাজ করবে। পশ্চিমা এই সংবাদমাধ্যমটি জানায়, এই প্রকল্প সম্পর্কিত নথিগুলো মার্কিন সরকারি চুক্তি থেকে নেয়া হয়েছে এবং এতে এই ঘাঁটি নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও নিরাপত্তা বিষয়ক বিস্তারিত তথ্য রয়েছে।

এই রিপোর্ট মতে, ওয়াশিংটন-নির্ধারিত শান্তি পরিষদ গাজা অঞ্চলের পরিচালনা করবে এবং বলা হচ্ছে, ট্রাম্পের পাশাপাশি জ্যারেড কুশনারও এর নেতৃত্বে ভূমিকা পালন করছেন।

চুক্তির নথির কিছু অংশে ভূগর্ভস্থ সুড়ঙ্গ এবং গহ্বর সনাক্ত করার জন্য ভূ-ফিজিক্যাল পরীক্ষা করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে, যা ফিলিস্তিনের প্রতিরোধের সুড়ঙ্গ নেটওয়ার্কের দিকে ইঙ্গিত করে।

আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, প্রায় ১৯ লাখ ফিলিস্তিনি ইসরায়েলের বিধ্বংসী আক্রমণের ফলে বাস্তুচ্যুত হয়েছেন এবং গাজা সিভিল ডিফেন্স এজেন্সির মতে, আনুমানিক ১০ হাজার ফিলিস্তিনির মরদেহ এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়