শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২১ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ১০ দিন সময়সীমা বেঁধে দিয়েছেন। বৃহস্পতিবার এক আন্তর্জাতিক সম্মেলনে ট্রাম্প বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতায় না পৌঁছালে ইরানের জন্য “খারাপ পরিণতি” অপেক্ষা করছে।

এর জবাবে তেহরান কড়া অবস্থান নিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর কাছে পাঠানো এক চিঠিতে সতর্ক করে বলেছেন, ইরানের ওপর কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। 

চিঠিতে উল্লেখ করা হয়, ইরান সংঘাত চায় না, তবে সার্বভৌমত্বে আঘাত এলে পাল্টা জবাব দেওয়া হবে এবং এর দায়ভার বহন করতে হবে ওয়াশিংটনকেই।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে প্রথমে সীমিত হামলা চালাবে। এতে লক্ষ্য করা হতে পারে সরকারি ভবন ও নিরাপত্তাবাহিনীর অবকাঠামোকে। ইরানকে পরমাণু চুক্তি করতে চাপে ফেলা হবে। ইরান যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী চুক্তি না করলে ব্যাপক আকারে হামলা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়