শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:০২ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদুল হারামে ভিড় এড়াতে স্মার্ট প্রযুক্তি

বিশ্বমুসলিমের হৃদয়ের স্পন্দন মক্কার পবিত্র মসজিদুল হারাম। সারা বছরই এখানে লাখো ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে। বিশেষ করে হজ ও রমজানের মৌসুমে মুসল্লিদের উপস্থিতি সবচেয়ে বেশি হয়। এমন বিশাল জনসমাগম নিরাপদ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা একটি বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় মসজিদে হারাম গ্রহণ করেছে অত্যাধুনিক স্মার্ট প্রযুক্তি।

মসজিদের প্রতিটি প্রবেশদ্বার, প্রস্থানপথ ও করিডোরে স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত সেন্সরভিত্তিক গণনা ব্যবস্থা। এই সেন্সরগুলো রিয়েল-টাইমে হাজিদের চলাচল পর্যবেক্ষণ করে এবং নির্ভুলভাবে মানুষের প্রবাহ গণনা করে। ফলে কোথায় কত মানুষ প্রবেশ করছে, কোথায় ভিড় বাড়ছে-সব তথ্য মুহূর্তেই নিয়ন্ত্রণকক্ষে পৌঁছে যায়।

ফলে নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বশীলরা সে তথ্য বিশ্লেষণ করে মাঠপর্যায়ের সমন্বয় টিমকে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে নির্দেশনা দিতে পারে। কোনো এলাকায় ভিড়ের ঘনত্ব বেড়ে গেলে সঙ্গে সঙ্গে বিকল্প পথ খুলে দেওয়া হয়, প্রবেশ নিয়ন্ত্রণ করা বা নিরাপত্তা টিম মোতায়েন করা সম্ভব হয়। এতে সংকট তৈরি হওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হয়ে যায়।

এই প্রযুক্তির মাধ্যমে মসজিদের বিশাল প্রাঙ্গণ ও পথঘাটে মানুষের চলাচল ও অবস্থান ভারসাম্যপূর্ণ ভাবে বন্টন করে দেওয়া হয়। ফলে হাজিরা স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারেন, অপ্রয়োজনীয় ভিড় ও বিশৃঙ্খলা এড়ানো সহজ হয়।

সবচেয়ে বড় সুবিধা হলো, সম্ভাব্য ভিড়ের স্থানগুলো আগেভাগেই শনাক্ত করা যায়। কোনো এলাকায় মানুষের জমায়েত অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করলে সিস্টেম তা শনাক্ত করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে। এতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

এই ব্যবস্থাপনা কেবল যান্ত্রিক নয়; এটি প্রযুক্তিগত নজরদারি ও মাঠপর্যায়ের প্রস্তুতির সমন্বিত প্রয়াস। নিয়ন্ত্রণকক্ষের তথ্য ও ময়দানের কর্মীদের তৎপরতা একসঙ্গে কাজ করে হাজিদের সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করছে। সূত্র : দ্যা ইসলামিক ইনফরমেশন ডটকম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়