শিরোনাম
◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা দশম বছরে জাপানের জন্মসংখ্যায় পতন

জাপানে ২০২৫ সালে টানা দশম বছরের মতো জন্মসংখ্যা কমেছে বলে বৃহস্পতিবার প্রকাশিত সরকারি তথ্যে জানা গেছে। এতে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সামনে বিদ্যমান চ্যালেঞ্জগুলো আরো স্পষ্ট হয়ে উঠেছে।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যানুযায়ী, জাপানে ২০২৫ সালে মোট ৭ লাখ ৫ হাজার ৮০৯ জন শিশুর জন্ম হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ২ দশমিক ১ শতাংশ কম।

এই পরিসংখ্যানে দেশটিতে জাপানি নাগরিকদের সন্তান, সে দেশে বিদেশিদের সন্তান ও বিদেশে জন্ম নেওয়া জাপানি নাগরিকদের সন্তান অন্তর্ভুক্ত রয়েছে।

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানে জন্মহার বিশ্বে অন্যতম সর্বনিম্ন ও দেশটির জনসংখ্যা ক্রমেই কমছে।

এর ফলে ইতোমধ্যেই শ্রমশক্তির ঘাটতি, সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বৃদ্ধি ও কর প্রদানকারী কর্মজীবী মানুষের সংখ্যা হ্রাসসহ নানা সমস্যা দেখা দিচ্ছে।

এর প্রভাব জাপানের বিপুল ঋণের ওপরও পড়ছে। প্রধান অর্থনীতিগুলোর মধ্যে দেশটির ঋণ-জিডিপি অনুপাত ইতোমধ্যেই সর্বোচ্চ।

সানায়ে তাকাইচিসহ ধারাবাহিক জাপানি নেতারা জন্মহার বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও সাফল্য সীমিত।

গত সপ্তাহে পার্লামেন্টে তাকাইচি বলেন, হ্রাসমান জন্মহার ও সঙ্কুচিত জনসংখ্যা এক নীরব জাতীয় জরুরি অবস্থা, যা ধীরে ধীরে আমাদের দেশের প্রাণশক্তিকে ক্ষয় করছে।

তাকাইচির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৮ ফেব্রুয়ারির আগাম নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

অভিবাসন বৃদ্ধি জাপানের জনসংখ্যা হ্রাস ও শ্রমবাজার-সংক্রান্ত সমস্যাগুলো মোকাবিলায় সহায়ক হতে পারে।

তবে ‘জাপানিজ ফার্স্ট’ নীতির সানসিতো পার্টির চাপের মুখে ডানপন্থী তাকাইচি অভিবাসন বিষয়ে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়