শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১১:৩২ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দর ও মার্কিন ঘাঁটিতে হামলা

সৌদিতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এবার মার্কিন ঘাঁটি ও সৌদি আরবের একটি বিমানবন্দরকে নিশানা করা হয়েছে।

রোববার (০১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরব জানিয়েছে, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ অভিযানে রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও মার্কিন সেনা সদস্যদের অবস্থানরত প্রিন্স সুলতান বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

বার্তা সংস্থা এএফপিকে একটি সূত্র জানিয়েছে, রোববার বিকেলে রিয়াদ বিমানবন্দর ও প্রিন্স সুলতান এয়ারবেসের কাছে ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রতিরোধ অভিযানে বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং কোনো প্রাণহানি বা স্থাপনার ক্ষয়ক্ষতিও হয়নি। বিমানবন্দর সংলগ্ন এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত হওয়ার দৃশ্য ও শব্দ শুনেছেন।

এর আগে দুবাই, আবুধাবি, কুয়েত সিটি এবং মানামার বিমানবন্দরগুলোও ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এরমধ্যে আবুধাবির এক ঘটনায় একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আলজাজিরা জানিয়েছে, সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটি ও সদস্যরা অবস্থান করলেও বৃহত্তর মার্কিন স্থাপনাগুলো রয়েছে বাহরাইন ও কাতারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়