শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ১১:১৮ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননের ৫০ গ্রামের মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল

আসন্ন হামলার সতর্কবার্তা জানিয়ে লেবাননের ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটি চিহ্নিত এলাকাগুলোর বাসিন্দাদের অন্তত এক হাজার মিটার দূরে খোলা জায়গায় সরে যেতে বলেছে। সোমবার (২ মার্চ) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওই সতর্কবার্তায় বলা হয়েছে, আপনাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে অন্তত এক হাজার মিটার দূরে খোলা স্থানে চলে যান।

এতে আরো বলা হয়, কেউ যদি হিজবুল্লাহর সদস্যদের কাছাকাছি বা তাদের স্থাপনা বা সামরিক সরঞ্জামের কাছাকাছি অবস্থান করেন, তাহলে তারা নিজের জীবন ঝুঁকিতে ফেলছে। 

এর আগে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন অংশে সোমবার ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, হিজবুল্লাহর প্রজেক্টাইল ফায়ারের জবাবে ইসরায়েলি ফোর্স সন্ত্রাসী সংগঠনটির স্থাপনা লক্ষ্য করে লেবাননজুড়ে হামলা শুরু করেছে। 

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, লেবাননজুড়ে হামলা শুরু করেছে ইসরায়েল। প্রথমে বৈরুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, ইসরায়েলের ওপর হামলা দায়িত্বজ্ঞানহীন এবং সন্দেহজনক। হিজবুল্লাহর নাম উল্লেখ না করে সালাম বলেন, তার সরকার দুর্বৃত্তদের থামাতে এবং লেবাননের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়