শিরোনাম
◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প! ◈ চার দিন শূন্যরেখায় আটকে থাকার পর ১২ জনকে ফেরত নিল ভারত ◈ ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যে নতুন নির্দেশনা দিয়েছে আইভ্যাক ◈ সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বাতিল হচ্ছে! ◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০১:৪৩ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গালফে হামলার রেশ: কাতার-আমিরাতের পর ইরাকে বিস্ফোরণ

ইরাকের এরবিল বিমানবন্দরের কাছে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই বিমানবন্দরটিতে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন জোট বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

সোমবার (২ মার্চ) বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।

এর আগে এএফপি'’র এক  আলোকচিত্রী জানান, বিমানবন্দরের কাছাকাছি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ভূপাতিত করেছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে এরবিলের আকাশে একাধিকবার ড্রোন প্রতিহত করা হয়েছে। শহরটিতে যুক্তরাষ্ট্রের একটি বড় কনস্যুলেট কমপ্লেক্সও রয়েছে।

এর আগে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এছাড়াও প্রতিবেশী দেশ কাতারের রাজধানী দোহাতেও প্রায় অর্ধডজন বিকট শব্দ শোনা গেছে।

সোমবার (২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় প্রায় ছয়টি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে ধারণা করা হচ্ছে, ইরানের হামলা এখনও অব্যাহত আছে।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু করা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, এ হামলায় মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। 

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের এ হামলা জেরে ইরান মধ্যপ্রাচ্যের ঠিক পাশের বিভিন্ন গালফ দেশ এবং অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। 

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়