শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৩:৩৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন নাগরিকদের অবিলম্বে ১৪টি দেশ ছেড়ে যাওয়ার আহ্বান

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর দেশটির নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। দেশগুলো হলো- বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দফতর মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব, যে পরিবহনব্যবস্থা আছে তা ব্যবহার করে ১৪টি দেশ থেকে বেরিয়ে যেতে বলছে।

এদিকে, ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস সেখানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জানিয়েছে, তাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে দূতাবাস কোনো সহায়তা দিতে পারবে না।

অনলাইনে পোস্ট করা একটি নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় মিশরের সঙ্গে থাকা তাবা সীমান্ত পারাপারের জন্য শাটল বাস পরিচালনা করছে। কেউ যদি দেশত্যাগের জন্য এই বিকল্প পথ বেছে নেন, তবে মার্কিন সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। 

দূতাবাস মার্কিন নাগরিকদের আরও জানিয়েছে, মিশরীয় সীমান্তের উদ্দেশ্যে রওনা দেওয়া এই বাসগুলোতে আসন পেতে হলে তাদের অবশ্যই পর্যটন মন্ত্রণালয়ের ‘ইভাকুয়েশন ফরম’-এর মাধ্যমে নিবন্ধন করতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়