শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০২:৪৬ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় ফের কাঁপল মধ্য ইসরায়েল

নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত হেনেছে। দখলদার দেশটির সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। খবর আল জাজিরার

এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, জরুরি দলসহ অনুসন্ধান ও উদ্ধার বাহিনী বর্তমানে মধ্য ইসরায়েলের আঘাতপ্রাপ্ত স্থানে কাজ করছে। ক্ষয়ক্ষতি বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানায় আইডিএফ।

দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে, যার ফলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গেল শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত ৯ ইসরায়েলির মৃত্যু হয়েছে। অন্যদিকে ইরানে মারা গেছে ৭৮৭ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়