শিরোনাম
◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের ◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ ছাব্বিশে ফিরলো ʼ১৪-র স্মৃতি, ৭ গোল দিয়ে বিশ্বকাপ শুরু জার্মানির 

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০৮:০৬ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের শাসনব্যবস্থা উৎখাতের উস্কানি ‘নিষ্ঠুর ও অমানবিক’: রাশিয়া

ইরানের কথিত হুমকির অজুহাতে দেশটির সাংবিধানিক শাসনব্যবস্থা উৎখাতের চেষ্টা করা হচ্ছে বলে রাশিয়া বুধবার যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। সেই সঙ্গে ইরানিদের ক্ষমতা দখলের আহ্বানকে তারা ‘নিষ্ঠুর ও অমানবিক’ বলে আখ্যা দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা প্রকৃতপক্ষে সেখানে শাসন পরিবর্তনের পরিকল্পনা আড়াল করার একটি কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছে।

ইরানের সঙ্গে রাশিয়ার একটি কৌশলগত অংশীদারি চুক্তি রয়েছে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধে প্রথম দিনেই নিহত হওয়া সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুকে ‘নিষ্ঠুর হত্যাকাণ্ড’ বলে নিন্দা করেছেন।

জাখারোভা সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বহু বছর ধরে বারবার উত্থাপিত তথাকথিত, মনগড়া ইরানি হুমকি -ছিল একটি অজুহাত, যে অজুহাতে একটি সার্বভৌম রাষ্ট্রের সাংবিধানিক শাসনব্যবস্থাকে সহিংসভাবে উৎখাত করার দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য অপতৎপরা চালাচে্ছ, যে রাষ্ট্রকে ওয়াশিংটন ও তেল আবিব পছন্দ করে না।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করেিই জাখারোভা ইরানিদের ধর্মীয় নেতৃত্বের কাছ থেকে ক্ষমতা দখলের আহ্বানের প্রসঙ্গ তোলেন।

তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলো যখন ইরানিদের হাতে থাকা ক্ষমতাকেই কার্যত ছিনিয়ে নিচ্ছে, তখন আবার তাদেরই ক্ষমতা দখলের আহ্বান শোনা আরো বেশি নিষ্ঠুর ও অমানবিক।’ সূত্র: মেঝহা ডট নেট

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়