শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ১০:১৭ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের আকাশসীমা ঘেঁষে হঠাৎ রাশিয়ান সামরিক বিমান শনাক্ত

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের কাছে আন্তর্জাতিক আকাশসীমায় দুটি রুশ সামরিক বিমান শনাক্ত করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা। 

বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য জানিয়েছে দুই দেশের যৌথ প্রতিরক্ষা সংস্থা নোরাড।

নোরাড জানায়, বুধবার শনাক্ত হওয়া দুটি রুশ সামরিক বিমানকে চিহ্নিত, নজরদারি ও প্রতিহত করতে ১২টি যুদ্ধবিমান পাঠিয়েছিল তারা।

নোরাডের বিবৃতিতে বলা হয়, রুশ বিমান দুটি আন্তর্জাতিক আকাশসীমাতেই ছিল এবং যুক্তরাষ্ট্র বা কানাডার সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করেনি।

সংস্থাটি আরও জানায়, আলাস্কা ও কানাডার এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজেড) রাশিয়ার এমন তৎপরতা নিয়মিতই দেখা যায় এবং এটিকে তাৎক্ষণিক কোনো হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

ডিআইজেড হলো আন্তর্জাতিক আকাশসীমার একটি নির্দিষ্ট এলাকা, যেখানে প্রবেশ করা সব বিমানকে নিজেদের পরিচয় জানাতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়