শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৯:১৮ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : আর রিয়াজ

ট্রাম্পের ‘আত্মসমর্পণের’ নির্দেশকে নাকচ করে যে বার্তা দিল ইরান

আলজাজিরা: তেহরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা পালন এবং ইরানের আত্মসমর্পণের দাবিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে উপহাস করেছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। 

সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।

আসলানি জানান, ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্যগুলো তেহরানে কোনো পরিবর্তনের আভাস দেওয়ার পরিবর্তে বরং বর্তমান নীতিতে অটল থাকার সংকেত হিসেবে দেখা হচ্ছে। ইরানি কর্মকর্তাদের মতে, দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন তা নির্বাচন করা সম্পূর্ণভাবে ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর এখতিয়ার, যেখানে বিদেশি কোনো হস্তক্ষেপের অবকাশ নেই। ট্রাম্পের এ ধরনের দাবিকে হাস্যকর হিসেবে অভিহিত করে তারা সরাসরি নাকচ করে দিয়েছেন।

গত কয়েক দিনের ঘটনাবলী বিশ্লেষণ করে আসলানি আরও বলেন যে, তেহরানের বর্তমান অবস্থানে এক ধরণের আত্মবিশ্বাসী সুর লক্ষ্য করা যাচ্ছে। তারা আমেরিকার সঙ্গে কোনো ধরণের সমঝোতা বা নীতি পরিবর্তনের কোনো লক্ষণ দেখাচ্ছে না, বরং ট্রাম্পের মন্তব্যগুলোকে কেন্দ্র করে তাদের কঠোর অবস্থানের ধারাবাহিকতা বজায় রাখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়