শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৪:৪৭ সকাল
আপডেট : ০৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের হরমুজ প্রণালিতে ‘মাইন’ বসানোর খবরে যে বার্তা দিলেন ট্রাম্প

ইরান হরমুজ প্রণালির জাহাজ চলাচল রুটে মাইন বসিয়েছে—এমন কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করে বলেছেন, যদি তারা এমন কিছু করে থাকে, তবে তাদেরকে আগে কখনও দেখেনি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইরানকে এ হুঁশিয়ারি দেন।

 তিনি লেখেন, যদি ইরান হরমুজ প্রণালিতে কোনো মাইন স্থাপন করে থাকে, যদিও আমাদের কাছে তেমন কোনো রিপোর্ট নেই—তবে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে নেয়া হোক!’
 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, যদি তারা এরইমধ্যে স্থাপিত মাইনগুলো সরিয়ে নেয়, তবে তা সঠিক পথে একটি বিশাল পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে, কিন্তু যদি তা তৎক্ষণাত সরানো না হয়, ইরানের বিরুদ্ধে সামরিক পরিণতি হবে এমন মাত্রার যা আগে কখনও দেখা যায়নি।
 
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরান হরমুজ প্রণালিতে মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছে। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, ইরান ছোট নৌযান ব্যবহার করছে, যেগুলো প্রতি যানে ২–৩টি মাইন বহন করতে সক্ষম।
  
হরমুজ প্রণালি পারস্য উপসাগরের বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করেছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। সম্প্রতি ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত ঘিরে ইরানের সেনাবাহিনী সতর্ক করেছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে সেটাকে লক্ষ্যবস্তু করা হবে।
 
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। মাত্র ২১ মাইল প্রশস্ত এই সরু জলপথ দিয়ে বিশ্বে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। তাই এটি এখন বৈশ্বিক বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এক সংকটময় পথ হিসেবে বিবেচিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়