শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০২:১৪ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত

চলমান সংঘাত বন্ধে অবশেষে রাজি হয়েছে ইরান। তবে এজন্য তিনটি শর্ত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার সময় ইরানের পক্ষ থেকে এই শর্তগুলো তুলে ধরা হয়। একই সঙ্গে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, এসব শর্তের বিষয়ে তাদের অবস্থান অনড়।

বুধবার (১১ মার্চ) রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট এসব শর্তের কথা জানান।

এক্স-এ পোস্টে তিনি উল্লেখ করেন, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপকালে তিনি ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। পেজেশকিয়ানের মতে, বর্তমান এই সংঘাতের মূল উসকানিদাতা হলো ‘জায়নিস্ট শাসকগোষ্ঠী’ এবং যুক্তরাষ্ট্র।

ইরানি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যেকোনো স্থায়ী সমাধানের জন্য অবশ্যই ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে যাতে আর কোনো হামলা না ঘটে সে বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।

বিশ্বজুড়ে যখন এই সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হচ্ছে, ঠিক সেই সময়েই তার এমন মন্তব্য সামনে এলো।

এদিকে রাশিয়া ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং পরিস্থিতি শান্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে তেহরান তাদের শর্তের বিষয়ে অনড় অবস্থানে রয়েছে, যা সংঘাত নিরসনের আলোচনাকে আরও জটিল করে তুলেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়