শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ১২:৪৩ রাত
আপডেট : ১৯ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও

এনডিটিভি: নিজের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জোরালো গুজব এবং ভিডিওর সত্যতা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর বিতর্কিত দাবির মুখে আবারও জনসমক্ষে হাজির হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত একটি নতুন ভিডিওতে তাকে জেরুজালেমের রাস্তায় সাধারণ নাগরিকদের সঙ্গে আলাপচারিতা করতে দেখা গেছে। 

সম্প্রতি ইলন মাস্কের এআই চ্যাটবট ‘গ্রোক’ নেতানিয়াহুর একটি আগের ভিডিওকে ‘এআই-জেনারেটেড’ বা কৃত্রিমভাবে তৈরি বলে চিহ্নিত করার পর এই নতুন ফুটেজটি প্রকাশ করা হলো। 

গত সপ্তাহে একটি প্রেস কনফারেন্সের ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল দেখা গেছে—এমন দাবি তুলে অনলাইনে তার সুস্থতা এবং বেঁচে থাকা নিয়ে ব্যাপক সংশয় তৈরি হয়। অনেক ব্যবহারকারী দাবি করেন যে, নেতানিয়াহু হয়তো আর জীবিত নেই এবং সরকার এআই ব্যবহার করে তার ভুয়া ভিডিও প্রচার করছে। এমনকি চ্যাটবট গ্রোক-ও একটি ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে সেটিকে ‘ডিপফেক’ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায়। 

তবে রবি ও সোমবার প্রকাশিত ভিডিওগুলোতে নেতানিয়াহু সরাসরি এই ষড়যন্ত্র তত্ত্বকে উপহাস করেছেন। জেরুজালেমের হিলস এলাকার একটি ক্যাফেতে কফি খাওয়ার সময় ধারণ করা ভিডিওতে তিনি মজার ছলে বলেন, ‌‘আমি মরছি... তবে কফির জন্য।’ এ সময় তিনি ক্যামেরার সামনে নিজের দুই হাতের আঙুল উঁচিয়ে দেখিয়ে প্রশ্ন করেন, ‘আপনারা কি আমার আঙুলগুলো গুনতে চান? এই যে দেখুন, সব ঠিক আছে।’

নতুন ভিডিওতে নেতানিয়াহুকে স্থানীয়দের সঙ্গে কথা বলতে এবং একটি ‘কানানাইট-ইসরায়েলি’ কুকুর দেখে সেটির জাত সম্পর্কে কৌতূহলী হতে দেখা যায়। যুদ্ধের আবহে নাগরিকদের মনোবল বাড়াতে তিনি বলেন, আইডিএফ জয়ী হবে এবং আমরা নিজেদের রক্ষা করব। 

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ১৭তম দিনে যখন পুরো মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, তখন এই ভিডিওর মাধ্যমে নেতানিয়াহু নিজের শারীরিক উপস্থিতি ও সক্রিয়তার প্রমাণ দিতে চেয়েছেন। 

উল্লেখ্য, গত মাসে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে নেতানিয়াহুর জনসমক্ষে আসা অনেকটাই সীমিত ছিল, যা মূলত এসব গুজবের পালে হাওয়া দিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়