শিরোনাম
◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন—চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০১:০৬ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতারে দ্বিতীয় ধাপের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

কাতারে দ্বিতীয় ধাপে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। সোমবার বিকেলে হামলার পর ইরান থেকে ছোড়া দ্বিতীয় ধাপের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে কাতার।

বিবিসির প্রধান উপস্থাপক মরিয়ম মোশিরি এর আগে জানিয়েছিলেন, প্রথম হামলার পর কাতারি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু হওয়ার পর চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় ধাপটি "সফলভাবে" প্রতিহত করা হয়েছে।

এর আগে গত ৪ মার্চ কাতারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান থেকে ছোঁড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতারের আকাশসীমায় আঘাত হেনেছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র কাতার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করলেও অন্যটি এই অঞ্চলের বৃহত্তম আমেরিকান ঘাঁটি হিসেবে পরিচিত ‘আল উদাইদ’ বিমান ঘাঁটিতে আঘাত হানে। খবর বিবিসির।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়