শিরোনাম
◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী?

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ প্রণালিতে অস্থিরতা: এশিয়ার বাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লেনদেন শুরুর দিকে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ২.৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩.০৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে লেনদেন হওয়া তেলের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯৬.২৫ ডলারে পৌঁছেছে।

মূলত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক থাকবে কিনা, তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিরাজমান উদ্বেগই এই দাম বৃদ্ধির প্রধান কারণ। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার পালটাপালটি প্রতিক্রিয়ায় এই নৌপথকে লক্ষ্যবস্তু করায় বাজারে উত্তেজনা তৈরি হয়েছে। তবে সোমবার (১৬ মার্চ) বেশ কিছু জাহাজ নিরাপদে এই প্রণালি অতিক্রম করার খবরে দাম কিছুটা স্থিতিশীল হওয়ার আভাস দিলেও মঙ্গলবার সকাল থেকে তা আবার ঊর্ধ্বমুখী হয়।

এদিকে তেলের দাম বাড়লেও এশিয়ার প্রধান পুঁজিবাজারগুলোতে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের তেলের ওপর নির্ভরশীল দেশ হওয়া সত্ত্বেও জাপানের নিক্কেই ২২৫ সূচক ০.২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক এক লাফে ২.৫ শতাংশের বেশি বেড়েছে। বিশেষ করে প্রযুক্তি খাতের শেয়ারগুলোর চাঙ্গাভাব এই বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ২০২৭ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার বিক্রির পূর্বাভাস এবং বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক চুক্তির ঘোষণা দেওয়ায় মূলত প্রযুক্তি শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।

সূত্র: বিবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়