শিরোনাম
◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও হামলার শিকার বাগদাদে মার্কিন দূতাবাস

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে আবারও হামলার ঘটনা ঘটেছে। বুধবার ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দেশটির দুজন নিরাপত্তা কর্মকর্তা। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, বুধবার ভোরে দূতাবাস প্রাঙ্গণ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে দূতাবাসের ভেতরে আঘাত হানা এই হামলাটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে সেখানে মোতায়েন থাকা সি-র‍্যাম প্রতিরক্ষা ব্যবস্থা।

সাধারণত সি-র‍্যাম বা কাউন্টার রকেট, আর্টিলারি অ্যান্ড মর্টার সিস্টেমটি কোনও স্থাপনা লক্ষ্য করে ধেয়ে আসা আগুনের গোলার দিকে ২০ মিলিমিটারের রাউন্ড ছুড়ে তা ধ্বংস করে দেয়। কিন্তু এবারের হামলায় এটি কার্যকর হয়নি।

তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য পাওয়া যায়নি। এমনকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, ইরান ও ইসরায়েলি হামলার ফলে সৃষ্ট চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরাকে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো প্রায়ই ইরান বা ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়াদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়