শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০২:৩০ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি: প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা

ইরানের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, চলমান সংঘাতের কারণে তেহরানের সঙ্গে অবশিষ্ট আস্থাও ভেঙে গেছে।

বুধবার গভীর রাতে রাজধানী রিয়াদে আরব ও ইসলামি দেশগুলোর জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বুধবার দুটি তেল শোধনাগারে হামলা হয়েছে। “এর উদ্দেশ্য কী? ইরানকে বুঝতে হবে, এর পরিণতি রয়েছে,” বলেন তিনি।

তিনি আরও বলেন, উপসাগরীয় দেশগুলোকে চাপে ফেলতে পারবে—ইরানের এমন ধারণা ভুল। এই চাপ রাজনৈতিক ও নৈতিকভাবে উল্টো ফল বয়ে আনবে।

প্রিন্স ফয়সাল সতর্ক করে বলেন, “প্রয়োজনে আমরা সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করি।”

তিনি আরও যোগ করেন, সৌদি আরব ও তার মিত্রদের সক্ষমতা যথেষ্ট শক্তিশালী এবং তারা এতদিন যে ধৈর্য দেখিয়েছে, তা সীমাহীন নয়।

“এটি একদিন, দুই দিন বা এক সপ্তাহ হতে পারে—আমি নির্দিষ্ট করে বলছি না,” বলেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়