শিরোনাম
◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ছাড়াল ১৯০০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে ১ হাজার ৯০০ জনের বেশি মানুষ নিহত এবং অন্তত ২০ হাজার মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ। 

সংস্থাটির কর্মকর্তা মারিয়া মার্টিনেজ বলেন, চলমান সংঘাতে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

তিনি জানান, এই পরিস্থিতিতে দেশজুড়ে একমাত্র জাতীয় পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি। আহতদের চিকিৎসা, উদ্ধার ও জরুরি সহায়তায় সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এদিকে ক্রমবর্ধমান হামলার কারণে ইরানের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বিপুলসংখ্যক আহত মানুষের চিকিৎসা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সংঘাত দীর্ঘায়িত হলে মানবিক সংকট আরও তীব্র হতে পারে। সূত্র: আল-জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়