শিরোনাম
◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০৫:১৬ সকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অন্যের প্রতি শক্রতাপোষণ করে না এমন দেশ হরমুজ প্রণালী অতিক্রম করতে পারে’

জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি জানিয়েছেন,গুরুত্বপূর্ণ হরমুজ প্রাণালী দিয়ে চলাচল করতে পারবে সেইসব দেশ যারা অন্য যেকোনো দেশের প্রতি শক্রতাপোষণ করে না এবং উপযুক্ত ইরানি কতৃপক্ষের সাথে সমন্বয় করে চলতে চায়।

পার্সটুডে জানিয়েছে,জাতিসংঘে নিযুক্ত ইরানি প্রতিনিধি তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন,ইরানের সাথে শক্রতাপোষণকারী দেশের পক্ষে নিরাপদে হরমুজ প্রণালী পাড়ি দেওয়া সম্ভব নয়। যেসব দেশ ইরানের সাথে সমন্বয়ের ভিত্তিতে এবং নিরাপত্তাবিধি মেনে হরমুজ প্রণালী দিয়ে যেতে চায় তাদের জন্য উন্মুক্ত।

উল্লেখ্য হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির একটি অতি গুরুত্বপূর্ণ জলপথ। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ বিশ্বের তেল সরবরাহের এক-পঞ্চমাংশের জন্য পথ নির্ধারণ করে রাখে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আবার সেখান থেকে পিছু হটেছেন। তিনি বলেছিলেন,নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে। ইরানের সামরিক বাহিনী তার সেই আল্টিমেটামের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল,ইরানের জ্বালানি অবকাঠামোতে কোনো আঘাত এলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মালিকানাধীন পানি-শোধনাগার, তথ্যপ্রযুক্তি কেন্দ্র এবং উপসাগরীয় অঞ্চলের সব জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালানো হবে।

ইরানের কঠোর প্রতিক্রিয়ার ভয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম থেকে সরে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোস্যাল ট্রুথ-এ এক পোস্টে লিখেছেন,আমি যুদ্ধ মন্ত্রণালয়কে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি পরিকাঠামোতে যেকোনও সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি।

ইসলামী ইরান অত্যন্ত চৌকস-দক্ষতা ও শক্তিমত্তার সঙ্গে হরমুজ প্রাণলী নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন খাতামুল আম্বিয়া (সা. আ.) সামরিক ঘাঁটির মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফাকারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়