শিরোনাম
◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০১:৫৮ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান সংকট ঘিরে আঞ্চলিক ঐক্যের ডাক, বিভেদ রুখতে সক্রিয় তুরস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘অবৈধভাবে’ ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার তুর্কি সংবাদমাধ্যম এ হাবের-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংঘাত প্রতিরোধ করাই ছিল আঙ্কারার প্রধান অগ্রাধিকার।

পররাষ্ট্রমন্ত্রী ফিদান জানান, তুরস্কের তিনটি মূল লক্ষ্য ছিল, প্রথমত, যুদ্ধ শুরু হতে না দেওয়া; দ্বিতীয়ত, যুদ্ধ যেন ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করা এবং তৃতীয়ত, তুরস্ককে এই সংঘাত থেকে দূরে রাখা।

বর্তমানে চলমান কূটনৈতিক প্রচেষ্টার কথা উল্লেখ করে হাকান ফিদান বলেন, যদি উভয় পক্ষের সদিচ্ছা থাকে তবে তাদের একটি সমঝোতায় আনা সম্ভব। তিনি গাজা যুদ্ধের উদাহরণ টেনে বলেন, বিশ্বের প্রত্যাশা হলো এই ‘অন্যায় যুদ্ধ’ যত দ্রুত সম্ভব বন্ধ হোক এবং এর নেতিবাচক প্রভাবের অবসান ঘটুক।

ফিদান আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে বিশ্ব ব্যর্থ হয়েছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে আলোচনায় সফল হতে চায়, তবে ইসরায়েলের ওপরও তাদের প্রভাব খাটাতে হবে।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেন যে, পুরো অঞ্চলটি ধাপে ধাপে ইসরায়েলের সাজানো একটি ছকের দিকে ধাবিত হচ্ছে। তিনি বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য নষ্ট করতে ‘বিভেদের বীজ’ বপন করা হচ্ছে। তুরস্কের এক নম্বর লক্ষ্য হলো এই বিভেদ রুখে দেওয়া।

তুরস্ক, পাকিস্তান, মিসর ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত একটি আঞ্চলিক বৈঠকের পরিকল্পনা পুনর্নির্ধারণ করা হয়েছে। ফিদান জানান, বৈঠকটি প্রথমে তুরস্কে হওয়ার কথা থাকলেও পাকিস্তানের প্রতিনিধির ভ্রমণ জটিলতার কারণে এটি এই সপ্তাহান্তেই পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, আমাদের পাকিস্তানি ভাইয়ের দেশে অবস্থান করতে হওয়ায় আমরা বৈঠকটি পাকিস্তানে সরিয়ে নিয়েছি।

দীর্ঘস্থায়ী সংকটের ফলে অঞ্চলে একটি বৃহত্তর ‘ইরান-বিরোধী জোট’ গঠন অনিবার্য হয়ে উঠতে পারে বলে সতর্ক করেন ফিদান। এ ছাড়া তিনি আঞ্চলিক জাতিগত সমীকরণ, বিশেষ করে কুর্দি জনগোষ্ঠীকে এই যুদ্ধে ‘গুঁটি’ হিসেবে ব্যবহারের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আমাদের কুর্দি ভাই-বোনদের এই খেলায় ব্যবহার করা হোক, এমন পরিস্থিতি আমরা দেখতে চাই না। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়