শিরোনাম
◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০১:২৮ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান যুদ্ধ থেকে আমরা শিগগিরই বেরিয়ে আসবো : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ইরানকে ‘দীর্ঘ সময়ের জন্য’ নিষ্ক্রিয় কিংবা শক্তিহীন করার লক্ষ্য নিয়ে ওয়াশিংটন আর কিছুদিন দেশটিতে যুদ্ধ চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র শিগগিরই বেরিয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। মার্কিন রাজনৈতিক ভাষ্যকার বেনি জনসনের পডকাস্ট ‌‘বেনি শো’তে অংশ নিয়ে এসব মন্তব্য করেছেন তিনি।

‘বেনি শো’ পডকাস্টে যুদ্ধের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে করা এক প্রশ্নের জবাবে জেডি ভ্যান্স বলেন, ইরানে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘বেশিরভাগ সামরিক লক্ষ্য অর্জন করেছে’ এবং কেউ চাইলে এমন দাবিও করতে পারেন যে লক্ষ্যগুলো ইতোমধ্যে অর্জিত হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্য স্থায়ী হবে না; এমন বিরল স্বীকারোক্তি করে ভ্যান্স বলেন, ‘‘প্রেসিডেন্ট আর কিছুদিন এই অভিযান অব্যাহত রাখবেন; যাতে আমাদের চলে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে এই যুদ্ধ আর দ্বিতীয়বার করতে না হয়।’’

গত ২৭ মার্চ ওয়াশিংটনে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ভ্যান্স বলেছিলেন, ‘‘এই দেশটি আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে। তারা এখনও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। আমাদের দীর্ঘ সময়ের জন্য তাদের দমন করে রাখা কিংবা নিষ্ক্রিয় করা প্রয়োজন। আর এটাই আমাদের মূল উদ্দেশ্য।’’

জ্বালানি তেলের ক্রমবর্ধমান দামের কথা স্বীকার করলেও একে ‘অল্প সময়ের সংঘাতের একেবারে সাময়িক প্রতিক্রিয়া’ বলে অভিহিত করেন ভ্যান্স। তিনি বলেন, ‘‘এক বা দুই বছর ইরানে অবস্থান করার কোনও পরিকল্পনা আমাদের নেই। আমরা আমাদের কাজ গুছিয়ে নিচ্ছি। শিগগিরই আমরা সেখান থেকে বেরিয়ে আসব এবং জ্বালানি তেলের দাম আবার স্বাভাবিক হয়ে আসবে।’’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়