শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ১২:০৫ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

আন্তর্জা‌তিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে এবং দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিতে হামলার জন্য ইরানকে সহায়তা করছে।

দিয়েগো গার্সিয়া চাগোস দ্বীপপুঞ্জের অংশ—যা আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চল নামে পরিচিত। ----  বি‌বি‌সি বাংলা

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলেনস্কি তার ফোন থেকে একটি গোয়েন্দা প্রতিবেদন পড়ে শোনান। তিনি দাবি করেন, রুশ স্যাটেলাইটগুলো মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি, দিয়েগো গার্সিয়া ঘাঁটি এবং উপসাগরজুড়ে তেলের কূপগুলোর ওপর নজরদারি চালাচ্ছে।

জেলেনস্কি ইঙ্গিত দেন, এই গোয়েন্দা তথ্য ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যাতে দেশটির হামলায় সহায়তা করা যায়।

ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ইরানে যুদ্ধের কারণে সৃষ্টি হওয়া বৈশ্বিক জ্বালানি সংকট যাতে ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের সক্ষমতাকে প্রভাবিত না করে, তা নিশ্চিত করতে তিনি কাজ করছেন।

বিবিসির এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে এখনো পর্যাপ্ত জ্বালানি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়