শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৮:০২ সকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়েতের সামরিক শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১০ সেনা

কুয়েতের একটি সামরিক শিবিরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন সেনাসদস্য আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে জানায় বার্তাসংস্থা এএফপি।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুলআজিজ আল-আতওয়ান এক বিবৃতিতে বলেন, গত ২৪ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২টি ড্রোন শনাক্ত করা হয়েছে।

তিনি বলেন, আহত ১০ জনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় শিবিরের কিছু অবকাঠামোগত ক্ষতিও হয়েছে।

এএফপি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান পুরো অঞ্চলে পাল্টা আক্রমণ চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়