শিরোনাম
◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৩:১৩ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরুরি বৈঠক শেষে পাকিস্তান ছাড়লেন মুসলিম নেতারা

জরুরি বৈঠক শেষে ইসলামাবাদ ছেড়েছেন মুসলিম বিশ্বের নেতারা। ইরান যুদ্ধ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক শেষে সৌদি, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তান ছেড়েছেন।

সোমবার (৩০ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, বর্তমান সংকট সমাধানে “সংলাপ ও কূটনীতি”ই একমাত্র কার্যকর পথ।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে চার দেশ অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে। তারা মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কাঠামোগত আলোচনার পক্ষে সমর্থন জানান।

ইসহাক দার জানান, সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ ইসলামাবাদে আয়োজনের বিষয়ে তিনি তার সমকক্ষদের অবহিত করেছেন। এ উদ্যোগে সফররত মন্ত্রীরা ‘পূর্ণ সমর্থন’ জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে ইসলামাবাদে অনুষ্ঠিত চারপক্ষীয় বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টার ওপর তাদের আস্থাকে স্বাগত জানিয়েছেন।

সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এতে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। বৈঠকের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান সংঘাত প্রশমনে সমন্বিত উদ্যোগ নেওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, প্রিন্স ফয়সাল বিন ফারহানকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তিনি সৌদি আরবের ‘সংযম’ এবং মুসলিম উম্মাহতে দেশটির নেতৃত্বের ভূমিকাকে প্রশংসা করেন।

শাহবাজ শরিফ বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অর্জনে দুই দেশ ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে। পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তির সঙ্গে সাক্ষাৎ করেও সন্তোষ প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ইরানসহ বিভিন্ন মুসলিম দেশে চলমান সংঘাত জীবন, অর্থনীতি ও সম্পদের ব্যাপক ক্ষতি করছে। তাই দ্রুত এই সহিংসতা বন্ধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি তুরস্ক ও মিসরের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আনতে পাকিস্তান ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।

এদিকে, বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদ ত্যাগ করেছেন। একইসঙ্গে পাকিস্তান শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়