শিরোনাম
◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৬:৪২ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি সংকট: অস্ট্রেলিয়ার দুই অঙ্গরাজ্যে গণপরিবহন ফ্রি ঘোষণা

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার দুই অঙ্গরাজ্যে গণপরিবহন সাময়িকভাবে বিনামূল্যে করার ঘোষণা দেয়া হয়েছে। প্রতিবেদন স্কাই নিউজের। 

প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে আগামী ৩১ মার্চ থেকে এক মাসের জন্য ট্রেন, ট্রাম ও বাসে যাতায়াত সম্পূর্ণ ফ্রি থাকবে। সরকার এটিকে ‘অস্থায়ী পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে, যা জ্বালানির বাড়তি দামের চাপ কমাতে সহায়তা করবে। অন্যদিকে তাসমানিয়ায় ৩০ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত বাস ও ফেরিতে ভাড়া মওকুফ করা হয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় অস্ট্রেলিয়াসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানির দাম দ্রুত বেড়ে গেছে। যুদ্ধের আগে যেখানে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল প্রায় ১.৭০ ডলার, তা এখন কিছু কিছু জায়গায় আড়াই ডলারে পৌঁছেছে।

ভিক্টোরিয়া রাজ্যের প্রধান যাকিন্তা অ্যালান বলেন, ‘গণপরিবহন ফ্রি করার ফলে মানুষ গাড়ির বদলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারে উৎসাহিত হবে। এটি জীবনযাত্রার ব্যয় কমাতে একটি তাৎক্ষণিক পদক্ষেপ। এটি সব সমস্যার সমাধান নয়, তবে বর্তমান পরিস্থিতিতে মানুষের জন্য কিছুটা স্বস্তি দেবে।

এদিকে তাসমানিয়ার প্রধান জেরেমি রকলিফ জানান, জ্বালানির উচ্চমূল্যের কারণে মানুষ ইতোমধ্যেই বেশি করে গণপরিবহন ব্যবহার করছে, যা গত এক সপ্তাহে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ‘জ্বালানির বাড়তি খরচ পরিবারগুলোর বাজেটে চাপ ফেলছে। তাই আমরা শক্ত পদক্ষেপ নিয়েছি জনগণকে সহায়তা করতে।’

অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে শঙ্কার কারণে অগ্রিম কেনার ফলে অনেক পেট্রোল পাম্পে জ্বালানি শেষ হয়ে গেছে। সংকট মোকাবিলায় সরকার নিজস্ব মজুদ থেকে পেট্রোল ও ডিজেল ছাড়ছে, যাতে কৃষি, খনিশিল্প ও গ্রামীণ সরবরাহ ব্যবস্থা সচল রাখা যায়।

বিশ্বের প্রায় ৮০ শতাংশ এশীয় তেল ও এলএনজি হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় পুরো অঞ্চলই জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির বড় ধাক্কা খেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়