শিরোনাম
◈ নাঈমকে মারধরের ঘটনায় সিএমপির ব্যবস্থা, ওসি প্রত্যাহারসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ হোঁচট খে‌য়ে বিশ্বকা‌পে যাত্রা শুরু ব্রা‌জি‌লের  ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ১১:২১ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরেন্দ্র মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলিম গণহত্যার দায়ে গুজরাটের কসাই উপাধি পেয়েছেন বহু আগেই।এরপর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সমালোচনা ও অভিযোগের মুখে পড়েছেন।তবে তার বিরুদ্ধে ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ শোনা যায়নি। এবার একে একে মুখ খুলছেন একাধিক ব্যক্তি।

মোদির বিরুদ্ধে প্রথম ধর্ষণের অভিযোগ তোলেন সুব্রহ্মণ্যম স্বামী। তিনি উত্তর প্রদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ। তিনি রাজ্য সভার সংসদ সদস্যও ছিলেন। তার কাজের মেয়াদ ২০১৬ সালের ২৬ এপ্রিল থেকে ২০২২ সালের ২৪ এপ্রিল পর্যন্ত। তিনিও মোদির দলের নেতা।

সুব্রহ্মণ্যম স্বামী ২০১৩ সালে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপিতে যোগ দেন। এর আগে তিনি জনতা পার্টির সভাপতি ছিলেন।

সুব্রহ্মণ্যম স্বামীর পর মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন মধুপূর্ণিমা কিশওয়ার। তিনি মোদির একসময়ের ঘনিষ্ঠ সাংবাদিক তথা হিন্দুত্ববাদী লেখিকা। দু’জনেরই একযোগে দাবি, যৌনতার বিনিময়ে একাধিক নারীকে মন্ত্রীপদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি এক পডকাস্টে মার্কিন কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের প্রকাশিত ৩০ লক্ষাধিক নথি যা এপস্টেইন ফাইল নামে পরিচিত, সেগুলো নিয়ে কথা বলতে গিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। 

তিনি দাবি করেছেন, যৌনতার বিনিময়ে একাধিক নারীকে সংসদ সদস্য বানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। এমনকি মন্ত্রী হওয়ার জন্যও প্রধানমন্ত্রীকে ‘অন্যরকম’ পরিষেবা দিয়েছেন অনেকে। 

স্বামীর দাবি, এপস্টেইন তো ছোট ব্যাপার। সবচেয়ে বড় মাথাকে এবার ধরা উচিত। তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রীর একসময়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক সাংবাদিক তথা লেখিকা মধুপূর্নিমা কিশওয়ারও স্বামীর সেই অভিযোগকে সমর্থন করেছেন।

সূত্র: সংবাদ প্রতিদিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়